, বঙ্গাব্দ
আর্ন্তজাতিক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে হঠাৎ ধসে পড়েছে একটি তিনতলা আবাসিক ভবন। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, তিনতলা আবাসিক ভবনটি ধসে পাশের নির্মাণাধীন স্থাপনার ওপর পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস জানিয়েছে, দুর্ঘটনার পর আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।