, বঙ্গাব্দ

সকল বিভাগ

রাজনীতি

ডিসেম্বরে দলীয় কর্মসূচি সফল করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান শফিকুর রহমানের

দলীয় কর্মসূচিগুলো প্রাণবন্ত করতে আগামী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি ও প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।