বুধবার

১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

নিজস্ব প্রতিবেদক, সিপিবি নিউজ প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
15 Shares

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে তারা পাশে দাঁড়াবে না।

জাতীয় সংসদ অধিবেশনে জামায়াত আমির আরও বলেন, বিরোধী দলের কাজ হলো-সরকারের ন্যায় সঙ্গত কাজগুলোকে এগিয়ে নেওয়া। বিরোধী দলের কাজ হলো-সরকার ভুল করলে তা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, সমালোচনাকে মেনে নেওয়ার, স্বীকার করার মানসিকতা আমাদের সকলের থাকতে হবে। শুধু সরকার দল না, আমাদের বিরোধী দলেরও থাকতে হবে। বাস্তব সমালোচনাকে এনকারেজ করা উচিত। সমালোচনার জবাবে সমালোনা করে কাউকে হেয় করা ঠিক নয়। সমালোচক হলেন- সত্যিকারের বন্ধু। তোষণকারী হচ্ছে সত্যিকারের দুশমন।

বিরোধীদলীয় নেতা বলেন, তোষণ কারিরা সুসময়ে তোষণ করবে। অসময়ে আপনার আমার পাশে থাকবে না। আপনাকে আমাকে ফেলে পালিয়ে যাবে। এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে পাশে দাঁড়াবে না। এদের হাত থেকে সামাজকে মুক্ত করা হোক।