বুধবার

১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, সিপিবি নিউজ প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
15 Shares

কক্সবাজার–মহেশখালী নৌপথে চলাচলকারী উপকূলীয় সি-ট্রাক সার্ভিসের যাত্রীপ্রতি ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, এ নৌপথে যাত্রীপ্রতি ভাড়া ৩৫ থেকে ৪০ টাকা।

১৩ অক্টোবর বিআইডব্লিউটিসির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার–নুনিয়াছড়া ঘাট–মহেশখালী রুটের ৭ দশমিক ৫০ কিলোমিটার নৌপথে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। অন্যদিকে, কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে মহেশখালী পর্যন্ত ৮ দশমিক ৫০ কিলোমিটার নৌপথে জনপ্রতি ভাড়া হবে ৪০ টাকা।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য/যাত্রী ও প্রশাসন) মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত ভাড়া কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।